Breaking News
Home / TRENDING / বাকিতে না, বৃদ্ধ দোকানিকে পিটিয়ে খুন করল ক্রেতা

বাকিতে না, বৃদ্ধ দোকানিকে পিটিয়ে খুন করল ক্রেতা

ওয়েব ডেস্কঃ

বাকিতে মাল না দেওয়ার অপরাধে বৃদ্ধ দোকানিকে পিটিয়ে খুন করল ক্রেতা। প্রথমে বাঁধে বচসা। তারপরই প্রবীন দোকানিকে মারতে শুরু করে ক্রেতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছরের দোকানদার বেদরাম।

বুধবার ঘটানাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলার জাললপুর গ্রামে। সনু নামের এক ব্যক্তি বেদরামের দোকানে আসে। বাকিতে পানমসলা চায়। যা দিতে অস্বীকার করে বেদরাম। এরপরই বেদরামের উপরে চড়াও হয় সনু। একটি লাঠি দিয়ে সে মারতে বেধরক মারতে শুরু করে দোকানদার বেদরামকে। কিছুক্ষণ পর সনুর বাবা এবং ভাই-ও যোগ দেয় সনুর সঙ্গে। তারা ততক্ষণ মারতে থাকে বেদরামকে যতক্ষণ না সে অজ্ঞান তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই সনু, সনুর বাবা ও ভাই পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে অপরাধীদের।

স্থানীয় ডিএসপি শৈলেন্দ্র সিং জানিয়েছেন, বেদরামের মৃত্যু হয় ঘটনাস্থলেই। জোর কদমে অভিযুক্তদের খোঁজ চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *