Breaking News
Home / TRENDING / সেঞ্চুরি হল না, কেন্দ্রের উদ্যোগে ২.৫০ টাকা কমল পেট্রল-ডিজেলের দাম

সেঞ্চুরি হল না, কেন্দ্রের উদ্যোগে ২.৫০ টাকা কমল পেট্রল-ডিজেলের দাম

ওয়েব ডেস্কঃ

কেন্দ্র কমাল ২.৫০টাকা, রাজ্য কমালে ৫টাক কমবে পেট্রোলের-ডিজেলের দাম। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী গোটা দেশকে জানালেন এই দীর্ঘশ্বাস ফেলা সুখবর। গত কয়েক মাসে পেট্রল-ডিজেলের দাম নিজের রেকর্ড নিজেই ভেঙেছে বার বার। নাভিশ্বাস উঠেছে বাইক সহ জ্বালানি তেলে চলা অন্য গাড়ির মালিক তথা চালকদের। স্বাভাবিক ভাবে যার প্রভাব পড়েছে বাজারেও। সেই পরিস্থিতে পেট্রল-ডিজেলের দাম সেঞ্চুরি করার আগেই তাকে আউট করলেন করলেন অরুণ জেটলি। কেন্দ্রের তরফে অন্তঃশুল্ক ছাড় দিয়ে দাম কমল ২.৫০।

অর্থমন্ত্রী জানান, পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যের কথা মাথায় রেখে কর কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ সব মিলিয়ে কেন্দ্রের তরফে ২টাকা ৫০ পয়সা কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আড়াই টাকার মধ্যে কেন্দ্র দেড় টাকা অন্তঃশুল্ক কমিয়েছে৷ অন্যদিকে বাকি এক টাকার দায় চাপছে তেল কোম্পানিগুলির উপর৷ তাদেরকেও এক টাকা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে৷

এর ফলে ০.০৫ শতাংশ আর্থিক ঘাটতি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। যা খুবই সামান্য বলে তিনি দাবি করেন৷

পাশাপাশি রাজ্যগুলির কাছে অর্থমন্ত্রী আবেদন করেছেন, সম পরিমাণ দমা যেন তারাও কমায়৷ অতএব রাজ্যগুলি কেন্দ্রের প্রস্তাব মেনে নিলে একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম ৫ টাকা কমতে পারে। আশা করা যায়, বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই আবেদনে সাড়া দেব। বাকিটা বলবে ভবিষ্যৎ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *