ওয়েব ডেস্কঃ
কাঁথিঃ ফিল্মি কায়দায় পালিয়েও শেষ রক্ষা হল না। কাঁথি বাজার থেকে ফের গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরা। আবারও হল পুলিশ-দুষ্কৃতী শুটআউট। এবং টানা ১ ঘন্টার যবনিকা পতন হল। হাজি মার্কেটের পাশের একটি দোতলা বাড়ির ছাদ থেকে গ্রেপ্তার করা হল কর্ণকে।
আজ সকালেই পুলিশকে গুলি চালিয়ে, বোম ছুঁড়ে কর্ণকে ছিনতাই করেছিল অন্য ২ দুষ্কৃতী। কাঁথি আদালত চত্বরে ঘটেছিল রোমহর্ষক ঘটনা। অন্য দুই দুষ্কৃতীর সাহায্যে গুলি চালাতে চালাতে পুলিশের ঘেরাটোপ থেকে পালিয়ে ছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ২ কনস্টেবল সহ ৬জন আহত হয়েছিলেন। আহত ২ পুলিশ কর্মীকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে ইতিমধ্যে।
উল্লেখ্য, কাঁথির বাসিন্দা কর্ণ বেরা কুখ্যাত ডাকাত। একাধিক ডাকাতির ঘটনায় জড়িত সে। পাশাপাশি কয়েক বছর আগে কনস্টেবল নব কুমার হাইতকে খুন করে সে। সেই মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কাঁথি জেলে ছিল কর্ণ। একাধিক বার জেল ভেঙে পালিয়েছে সে। পরে তাঁকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজ আদালত চত্বরে অন্য ২ দুষ্কৃতীর সাহায্যে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ে পালায় সে। কিন্তু শেষ রক্ষা হল না।
ফের কাঁথি বাজার থেকে গ্রেপ্তার করা হল কর্ণ বেরাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news