Breaking News
Home / TRENDING / নিন্মমানের খাবার, অভিযোগ তোলায় গৃহকর্ত্রীকে হেনস্থা, মার ক্যাটারারের

নিন্মমানের খাবার, অভিযোগ তোলায় গৃহকর্ত্রীকে হেনস্থা, মার ক্যাটারারের

প্রসেনজিৎ ধর:

ক্যাটারারের নিন্মমানের খাবার পরিবেশন। গৃহকর্ত্রী প্রতিবাদ করায় গালিগালাজ, বাড়িতে ঢুকে মার পরিবারের অন্যদের। ঘটনা উত্তরপাড়ার কোতরং পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের। এই এলাকার বাসিন্দা বর্ণালী সিং গত মাসে এলাকারই এক ক্যাটারারের সঙ্গে চুক্তি করে বাড়িতে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে খাবার পরিবেশনের জন্যে। খাবারের গুণগতমান আশানুরূপ না হওয়ায় সেদিনই তাঁর বচসা হয় ক্যাটারারের সঙ্গে। সেদিনকার মতো ঝামেলা মিটে গেলেও এরপর বর্ণালী সিংকে রাস্তায় দেখলেই গালিগালাজ শুরু করে অভিযুক্ত ক্যাটারার বাপি বণিক। গতকাল বর্ণালী সিং-এর মেয়ে বাপি বণিকের বাড়ির পাশের জঙ্গলে আবর্জনা ফেলতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে হয়। এরপর বাপি বণিকের ছেলে অক্ষয় বণিক তার বন্ধুদের নিয়ে বর্ণালী সিং-এর বাড়িতে চড়াও হয়। বর্ণালীর স্বামী ও মেয়েকে মারধোর করে বলে অভিযোগ।

গতকাল রাতেই এই মর্মে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করেন বর্ণালী সিং।যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপক কুন্ডু বলেন, এরকম ঘটনা আমরা পার্টি অফিসে বসিয়ে মিটিয়ে দিই, এটাও মিটিয়ে দেব। একজন কাউন্সিলর কি থানায় অভিযোগের পরেও পার্টি অফিসে বসে সমস্যা মেটাতে পারে সমস্যা! এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী বর্ণালী সিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *