নীল বণিক:
এতদিন সেভাবে এরাজ্যে বিশ্বহিন্দু পরিষদকে পাত্তা দিত না রাজ্যের গোয়েন্দারা। শুধু সংগঠনের প্রাক্তন কর্তা প্রবীন তোগাড়িয়ার রাজ্যে আশার খবর রাখতেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। কিন্তু বিশ্বহিন্দু পরিষদ ডিসেম্বরের টানা কর্মসূচী ঘোষণা করতেই গোয়েন্দাদের কাছে অত্যন্ত গূরুত্বপূর্ন হয়ে উঠেছে ভিএইচপি-র কর্যকলাপ।
ডিসেম্বর মাসে উত্তর ও দক্ষিণ সহ রাজ্যের প্রায় সব প্রান্তেই সংগঠনটি সম্মেলন করতে চলেছে। তাই এখন থেকেই বিশ্বহিন্দু পরিষদের সব খবর রাখতে উঠেপড়ে লেগেছে রাজ্যের গোয়েন্দা দফতর। সংগঠনের প্রত্যেকটি সভায় কোন কোন কেন্দ্রীয় নেতা আসতে পারেন, তার খোঁজ রাখছে রাজ্যের গোয়েন্দারা। এমনকি স্থানীয় স্তরে কোন কোন মঠ, মন্দির হিন্দু সংগঠনটিকে সাহায্য করছে তাও বিশদে জানতে তৎপর আইবি, ডিআইবি ও এসবির গোয়েন্দরা। একমাসের ভিতর এতগুলি সম্মেলনে আর্থিক সাহায্য কারা করছেন তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news