নিজস্ব সংবাদদাতা:
এক ফ্ল্যাট দেখিয়ে কেনার সময় আরেক ফ্ল্যাট দিল প্রোমোটার, অভিযোগে থানায় ডায়েরি করলেন বৃদ্ধা। উত্তরপাড়া কোতরং পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘটনা। এখনাকারই বাসিন্দা গৌরী দাস ২০১৫ সালে স্থানীয় প্রমোটার পুষ্পেন্দু মজুমদারের মালিকানা থেকে চোদ্দো লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট বুক করেন। কিন্তু ফ্ল্যাট ডেলিভারির সময় দ্যাখা যায় যে ফ্ল্যাটটি বুক করা হয়েছিল সেটা না দিয়ে অন্য একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে তাঁকে। যথারীতি সেই সময় ওই ফ্ল্যাট নিতে অস্বীকার করেন গৌরীদেবী। কিন্তু উপায় না থাকায় তখনকার মতো সেই ফ্ল্যাট নিতেই বাধ্য হন। উল্লেখ্য, পরে রেজিষ্ট্রির জন্য আরও এক লাখ চল্লিশ হাজার টাকা গুণতে হয় গৌরী দেবীকে। এদিকে দু’বছর কেটে গেলেও রেজিষ্ট্রি হয়নি। এরপরই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌরী দাস।
গৌরী দেবীর অভিযোগ, বুক করি যখন তখন এক ফ্ল্যাট দেখিয়েছে আর ডেলিভারির সময় অন্য ফ্ল্যাট দেয়। আমি বৃদ্ধ মানুষ। আমার মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে। তাই কিছু বলতে পারিনি। কিন্তু রেজিস্ট্রি যদি না হয় তাহলে এই ফ্ল্যাট নিয়ে কি করব! বেশ কয়েক বছর ধরে ঘোরাচ্ছে। বাধ্য হয়ে পুলিশের কাছে যাই।
এদিকে গৌরীদেবীর অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রোমোটার পুষ্পেন্দু মজুমদারকে। গৌরীদেবীর কথায়, আমি খুব খুশি হয়েছি। কিন্তু জানি, আমার ফ্ল্যাট রেজিষ্ট্রি হবে না কোনও দিন। পৌরসভার পুরপ্রধান এমনটাই বলেছেন। তাই শুধু গ্রেফতার করলে হবে না, আমার পুরো টাকা ফেরত চাই। যাতে সেই পয়সায় অন্য জায়গায় ফ্ল্যাট কিনতে পারি।
প্রমোটার পুষ্পেন্দুর বক্তব্য, আমি এসব করিনি। সব মিথ্যে। ওই ফ্ল্যাটের অন্য আবাসিকদের কথায়, প্রমোটার পুষ্পেন্দু মজুমদারকে আমরা বহুবার জানিয়েছে, হয় আপনি টাকা ফেরত দিন, না হলে ফ্ল্যাট রেজিষ্ট্রি করে দিন। উনি কোনও কিছুই করতে রাজি হননি। একই ফ্ল্যাটের বাসিন্দা সুবিমল চন্দ্র দাস বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছেন পুষ্পেন্দু মজুমদার। প্রমোটার যখন জানত রেজিষ্ট্রি করা যাবে না তাহলে সেই ফ্ল্যাট কেন আমাদের বিক্রি করল!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news