নীল রায়।
পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে পুজো কমিটিগুলিকে দেওয়া অনুদানের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক বিবৃতিতে বিকাশ ভট্টাচার্য বলেন, “মানবিক বোধসম্পন্ন পুজো কমিটির সরকারের অনুদান প্রত্যাখ্যান করা উচিত। তাদের দাবি তোলা উচিত ওই টাকায় মিড ডে মিলে ডিম দেওয়া হোক। মমতার বোকামোর শরিক না হয়ে নিজেদের সর্বজনীনতা বজায় রাখা।”
গত বছর থেকে পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। এবার সেই অনুদানের বাড়িয়ে ২৫ হাজার করেছেন মুখ্যমন্ত্রী। ফলে এই খাতে রাজ্য সরকারের খরচ হবে ৭০ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর এই প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রী অর্থের অভাবে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে মিড ডে মিলে মাংস ডিম দেওয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে পুজো কমিটিগুলিকে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কি যুক্তি আছে? প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্যও সেই প্রশ্নই তুলে দিয়েছেন। তবে নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি মামলার কথা উল্লেখ করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি বলেছেন, “পূজা কমিটিরগুলিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ক্লাবগুলির এ বিষয়ে অবহিত থাকা ভাল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news