Breaking News
Home / TRENDING / তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় ধর্না বিজেপির, থাকবে আক্রান্তদের পরিবার

তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় ধর্না বিজেপির, থাকবে আক্রান্তদের পরিবার

নিজস্ব সংবাদদাতা:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ধর্নায় বসতে চলেছে রাজ্য বিজেপি। গোটা রাজ্যে শাসক দলের হাতে আক্রান্ত হওয়া কর্মীদের নিয়ে এই অবস্থানে বসবে গেরুয়া শিবির। এই কর্মসূচির জন্য দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রত্যেক জেলা থেকে দলের আক্রান্ত হওয়া কর্মীদের কলকাতায় আনার পক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেপ্টেম্বর মাসের ২ থেকে ৪ তারিখ অবধি টানা তিনদিন মহানগরে বিক্ষোভ দেখাবে বিজেপি। মেট্রোচ্যানেলে বিজেপি কর্মীরা ধর্নামঞ্চ গড়ে অবস্থানে বসবেন বলে জানা গিয়েছে।

কলকাতার প্রাণকেন্দ্রে তিনদিনের এই অবস্থানে অনুমতির জন্য গেরুয়া শিবিরের তরফে লালবাজারকে চিঠি দেওয়া হয়েছে। তবে লালবাজার থেকে এখনও অনুমতি মেলেনি। যদিও দলের এক শীর্ষ নেতার কথায়, মেট্রোচ্যানেলে ধর্না কর্মসূচীর জন্য পুলিশকে জানিয়েছে। ওখানে অনুমতি না পেলে বিকল্প জায়গার কথাও ভাবা রয়েছে। সেই বিকল্প জায়গাটি কোথায় তা অবশ্য বলতে চাননি গেরুয়া নেতা। এদিকে বিজেপি সূত্রের খবর, মেট্রোচ্যানেলে অনুমতি না পেলে গাঁধীমূর্তির পাদদেশে বা শ্যামবাজার পাঁচমাথায় মোড়ে অবস্থান বিক্ষোভে বসবে দল।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে মমতা সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে দিল্লিতে অবস্থানে বসেছিলেন আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবার। তবে এবার আর দিল্লি নয়, দলের আক্রান্ত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের খোদ কলকাতায় এনে আন্দোলনে নামতে চলেছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *