Breaking News
Home / TRENDING / করোনা চিকিৎসায় এগিয়ে এলো উত্তরপাড়ার বেসরকারি হাসপাতাল

করোনা চিকিৎসায় এগিয়ে এলো উত্তরপাড়ার বেসরকারি হাসপাতাল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Cooronavirus) জন্য কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যেগুলি সরকার দিনরাত এক করে দেশের প্রতিটি মানুষকে সুরক্ষিত রাখার কাজ করছেন।সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরাও বসে নেই। তাই করোনা মোকাবিলায় এগিয়ে আসলো উত্তরপাড়া এলাকার নামজাদা একটি বেসরকারি কমলা রায় হাসপাতাল। সেই হাসপাতালের এম ডি অনন্ত রায় বলেন “যেভাবে দিন দিন করোনা ভাইরাসের গ্রাসে চলে যাচ্ছে বিশ্ব সহ আমাদের দেশ তখন চিকিৎসার জন্য হাসপাতালের প্রয়োজন হবে। তাই আমরা আমাদের হাসপাতালের ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের হাসপাতাল সরকারের যদি প্রয়োজন হয় তাহলে সরকার করোনা চিকিৎসার জন্য নিতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে দেওয়া হবে করোনা চিকিৎসার জন্য আমরা এক পয়সা নেবো না।এছাড়া আমরা রোগীদের চিকিৎসার জন্য সব রকম ব্যয়ভার বহন করব।” বেসরকারি হাসপাতাল এভাবে এগিয়ে আসায় এলাকার বিশিষ্ট মানুষেরা স্বাগত জানিয়েছেন। উত্তরপাড়ার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ কৌশিক মুন্সি বলেন, “খুব ভালো উদ্যোগ । আমি ডাক্তার হয়ে গর্ববোধ করি।এই সময় সবাইকে এগিয়ে আসতে হবে।আর কমলা রায় হাসপাতাল যেভাবে মানুষের জন্য দরজা খুলে দিয়েছে আমি কুর্নিশ জানাই তাদের।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *