Breaking News
Home / TRENDING / পাঁচ মিনিটেই ধরা দেবে করোনা : টেস্ট কিট বাজারে আনছে আমেরিকা

পাঁচ মিনিটেই ধরা দেবে করোনা : টেস্ট কিট বাজারে আনছে আমেরিকা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পাঁচ মিনিটেই ধরা পড়বে রোগী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। যা নাকি নতুন করে আশার আলো দেখাবে গোটা বিশ্বকে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই দেশের প্রত্যেকটি হাসপাতাল-কমিউনিটি হেলথ সেন্টারে এই কোভিড-১৯ (COVID-19) পরীক্ষা শুরু হবে। জরুরি ভিত্তিতে এই টেস্ট কিট পৌঁছে দেওয়া হবে দেশের সব প্রান্তেই। আণবিক প্রযুক্তিতে একটি ছোট টোস্টারের মতো যন্ত্রের সাহায্যে এই পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হলে পাঁচ মিনিটের মধ্যে ধরা পড়ছে পরীক্ষায়।

নেগেটিভ হলে ১৩ মিনিটে জানা যাচ্ছে তার ফলাফল। মার্কিন সংস্থা অ্যাবটের কর্তা রবার্ট ফোর্ড বলেছেন, “মারণ ভাইরাসের সঙ্গে লড়তে দ্রুত গতিতে কাজ করছে তাঁদের সংস্থা। বিশ্বব্যাপী মহামারি রুখতে এই যন্ত্রটি উপযোগী হবে বলে তাঁর মত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *