Breaking News
Home / TRENDING / চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ ও গয়না নিয়ে চম্পট

চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ ও গয়না নিয়ে চম্পট

প্রসেনজিৎ ধর:

উত্তরপাড়ায় দুঃসাহসিক চুরি। এলাকার পরিচিত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বিমল কুণ্ডুর বাড়িতে গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে। উল্লেখ্য, বিমলবাবু শনি ও রবিবার উত্তরপাড়ার বাড়িতে থাকেন না, থাকেন নিউটাউনের ফ্ল্যাটে। সেইমত গত দু’দিন তিনি সেখানেই ছিলেন। সোমবার দুপুর ২টো নাগাদ বাড়ি ফিরে দেখেন—ঘরে যাবতীয় জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে, আলমারি ভাঙা। চুরি গেছে নগদ টাকা, সোনার গয়না ইত্যাদি।

সবমিলিয়ে গতকাল রাতের চুরিতে কয়েক লক্ষ টাকা জিনিস খোয়া গেছে। জানা গিয়েছে, ছাদের উপরের ঠাকুরঘরের জানালা ভেঙে কেউ বা কারা ভিতরে ঢোকে। তারপর আলমারি ভেঙে গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।এলাকার মানুষের অভিযোগ, রাতের দিকে পুলিশ টহল দেয় না। সে কারণেই দিন দিন চুরির সংখ্যা বাড়ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *