Breaking News
Home / TRENDING / ডিসেম্বরে দু’দিন ব্যাংক ধর্মঘট

ডিসেম্বরে দু’দিন ব্যাংক ধর্মঘট

নীল বণিক:

বছর ঘুরলেই লোকসভা ভোট। লোকসভা ভোটের আগে এবার মোদী সরকারকে খানিকটা হলেও চাপে ফেলে দিল দেশের ব্যাংক সংগঠনগুলি। উল্লেখ্য, আর্থিক নীতি নিয়ে কিছুদিন আগে রিজার্ভ ব্যাংকের সঙ্গে মোদী সরকারের টানাপোড়েন এসেছিল প্রকাশ্যে। এবার ব্যাংক সংগঠনগুলির সঙ্গেও মোদী সরকারের সংঘাত সামনে এসে পড়ল।

মোদী সরকারের ব্যাংক-নীতির বিরোধিতা করে চলতি মাসেই ধর্মঘটে যাচ্ছে ব্যাংক সংগঠনগুলি। ইতিমধ্যে মোদী সরকারের ব্যাংক-নীতির বিরোধিতা করে আগামী ২১ ডিসেম্বর একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিওসি। অন্যদিকে ২৬ ডিসেম্বর দেশের ৯টি ব্যাংক সংগঠন মোদী সরকারের আর্থিক নীতির বিরোধিতায় ধর্মঘটে যেতে চলেছে।

দুদিনের ব্যাংক ধর্মঘট মানুষের স্বার্থেই ডাকা হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ানগুলি। তবে এক মাসে অতিরিক্ত দুদিন ব্যাংক বন্ধ থাকলে সাধারণ মানুষের যে অসুবিধার মধ্যে পড়তে হবে তা মেনে নিয়েছে ধর্মঘটিকারী ইউনিয়ানগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *