Breaking News
Home / TRENDING / ভোটের আগে শহরে সক্রিয় অতি বাম, ডিসেম্বরে সভা করবেন ভারভারা রাও

ভোটের আগে শহরে সক্রিয় অতি বাম, ডিসেম্বরে সভা করবেন ভারভারা রাও

নীল বণিক:

লোকসভা ভোটের আগে শহর কলকাতায় সক্রীয় অতি বামপন্থী দলগুলি। ডিসেম্বর মাস জুড়ে শহরে বেশ কয়েকটি প্রকাশ্য সভা করতে চলেছে নকশালপন্থী সংগঠনগুলি। যে সভাগুলির মধ্যে রাজনৈতিক মহলের কাছে অতি গুরুত্বপূর্ণ মাও দর্শনে বিশ্বাসী তেলেগু লেখক ভারভারা রাওয়ের সভা। আগামী ১৫ ডিসেম্বর রামমোহন লাইব্রেরিতে একটি সভায় যোগ দেবেন ভারভারা রাও।

উল্লেখ্য, মাওবাদীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের জন্য কিছুদিন আগে পুনে পুলিশ এই তামিল কবিকে গ্রেফতার করেছিল। যা নিয়ে দেশজুড়ে তোলপার হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের আদেশে তিনি জামিনে মুক্ত। অন্যদিকে ৩০ নভেম্বর যাদবপুর থেকে কৃষকদের দাবিদাবা নিয়ে মিছিল করবে নকশালপন্থী একটি কৃষক সংগঠন। তারাও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কৃষক নীতির বিরোধীতা করে যাদবপুরে মিছিল করবে বলে জানা গিয়েছে। যাদবপুরের এই মিছিলে পা মেলাতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম ছাত্র সংগঠনের সদস্যরাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *