Breaking News
Home / TRENDING / ছবি ও কবিতায় উত্তর শিলালিপির  বর্ষা শেষের সন্ধ্যা 

ছবি ও কবিতায় উত্তর শিলালিপির  বর্ষা শেষের সন্ধ্যা 

নিজস্ব সংবাদদাতাঃ
গত ৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সল্টলেকের একটি ক্যাফেতে ছিল উত্তর শিলালিপির শেষ বর্ষার আয়োজন। যেখানে ছবি ও কবিতার সম্পর্ক নিয়ে বললেন শিল্পী শুভাপ্রসন্ন ও কবি সুমন গুন। আমরা জানি, বহু চিত্রকর কবিতা থেকে অনুপ্রাণীত হয়ে ছবি এঁকেছেন, তেমনি একজন কবিকে কবিতা লিখিয়ে নিয়েছে একটি অসামান্য ছবি। সে সব কথাই উঠে এল ঘরোয়া আলোচনায়। এদিন এছাড়াও কবিতা পড়লেন একঝাঁক তরুণ কবি। কবিতা পাঠ করলেন কিশোর ঘোষ, সরোজ দরবার, সঞ্চারী ভৌমিক প্রমুখ।

উত্তর শিলালিপির পক্ষে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানটির আয়োজক আরেক তরুণ কবি, সম্পাদক ও প্রকাশক অরুনাভ রাহা রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *