Breaking News
Home / TRENDING / উত্তরবঙ্গে ভূমিকম্প, আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে এল মানুষ

উত্তরবঙ্গে ভূমিকম্প, আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে এল মানুষ

ওয়েব ডেস্ক:

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। শুক্রবার কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তির্ণ অঞ্চলে। এদিনের ভূকম্পে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আচমকা কম্পনে ভয়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। শিলিগুড়ির মতো শহরে বহু অফিস রয়েছে। সেখানে বহুতলে থেকে লোকজন দ্রুত নেমে আসেন পথে। কার্যত গোটা উত্তরবঙ্গ জুড়ে হুলস্থুল পড়ে যায়। তবে হতাহতের খবর নেই। এখনও অবধি ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

সিকিম হাওয়া অফিসের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, বেলা ৩টা ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গে বিস্তির্ণ অঞ্চলে। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলা।

স্বভাবতই অরুণাচলে কম্পনের মাত্রা ছিল অনেকটাই বেশি। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। অরুণাচল-বাংলার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বন্যা কবলিত অসমেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *