Breaking News
Home / TRENDING / তৃণমূলকে আদালতের ভর্ৎসনার পর ফিরহাদকে ‘মুর্খ মন্ত্রী’ বললেন অর্জুন

তৃণমূলকে আদালতের ভর্ৎসনার পর ফিরহাদকে ‘মুর্খ মন্ত্রী’ বললেন অর্জুন

ওয়েব ডেস্ক:

ফিরহাদ হাকিমকে চরম আক্রমণ অর্জুন সিংহের। এদিন বনগাঁ ও হালিসহর পুরসভা নিয়ে শাসকদলকে আদালতের চরম ভর্ৎসনার পর পুরমন্ত্রীকে নিশানা করেন বিজেপি সাংসদ অর্জুন। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সাংসদ যে ভাষা ব্যবহার করেছেন, তাতে আপত্তি তুলেছেন অনেকেই।

এদিন অর্জুন বলেন, ‘পশ্চিমবঙ্গে আইনের শাসন শেষ হয়ে গেছে। হাইকোর্ট আজ যে ভাবে শাসকদলকে ভর্ৎসনা করেছে তাতে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত।’ এর পরই অর্জুনের তোপ, ‘পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে একজন মুর্খ মন্ত্রী এসেছেন। ও যতদিন থাকবে বাংলার কিছু হবে না।’

প্রসঙ্গত, শুক্রবার বনগাঁ ও হালিশহর পুরসভার অনাস্থা নিয়ে ২টি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতির তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে শাসক দলকে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বনগাঁর তৃণমূল চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু চেয়ার আঁকড়ে আছেন। আপনার লজ্জা নেই?’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *