Breaking News
Home / TRENDING / নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিল ‘হু’

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিল ‘হু’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মাত্র সপ্তাহখানেক আগে যে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাই ফের হাইড্রক্সিক্লোরোকুইন (Hydrochloroquine) ব্যবহারের অনুমতি দিয়ে দিল। সম্প্রতি হু জানিয়েছিল, একটি গবেষণাপত্রে জানা গিয়েছে এই ওষুধ প্রয়োগের ফলে রোগীর মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। তাই যতদিন না রোগীর সুরক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে, ততদিন ‘হু’ (WHO) সমর্থিত করোনার কোনও চিকিৎসা পদ্ধতিতে  হাইড্রক্সিক্লোরোকুইন  ব্যবহার করা যাবে না। সেই হাইড্রক্সিক্লোরোকুইনকেই ফের করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে ‘হু’।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় ম্যালেরিয়ার এই ওষুধটি ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন,”গত সপ্তাহে কার্যকরী সমিতি সাময়িকভাবে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। কারণ, এই ওষুধটি ব্যবহারের পর রোগীদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে। কিন্তু গত এক সপ্তাহে করোনায় মৃত্যুহার খতিয়ে দেখা গিয়েছে আগের চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের কোনও কারণ নেই। তাই আমরা আগের মতোই চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছি।”

ফলে ‘হু’ অনুমোদিত সমস্ত চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে আর কোনও বাধা রইল না। বুধবার এই ওষুধ ব্যবহারে সাময়িক সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল। এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল বলেছেন, “করোনা ট্রায়াল সংক্রান্ত কার্যকরী সমিতি এই ওষুধটির কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখেছে। মৃত্যুর হার খতিয়ে দেখা গিয়েছে এই ওষুধটির ব্যবহার বন্ধের কোনও কারণ নেই।” প্রসঙ্গত, ২৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস একটি গবেষণাপত্রে প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এইচসিকিউ ব্যবহারের ফলে রোগীর হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। যা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য বিপজ্জনক। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি ব্রাজিলের মতো দেশ। করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় ‘হু’-এর নির্দেশ অমাণ্য করেই চলেছিল হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার।

এই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে এই করোনা ভাইরাসের সংক্রমনের সময় কম ঘটনা ঘটেনি বিশ্ব মানচিত্রে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তো হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধটি পেতে হুমকি দিয়েছিলেন ভারতকে। তারপরে অবশ্য উৎপাদন বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৩০ টি দেশকে এই হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধটি পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর ভারত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *