ওয়েব ডেস্ক:
পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাংকের গভার্নর উর্জিত প্যাটেল। কিন্তু কেন এই পদত্যাগ? এখনও সেকথা জানাননি আরবিআইয়ের প্রাক্তন গভার্নর। কোনও প্রেস বিবৃতি দেননি। টুইটারে লিখেছেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলেন। তবে ওয়াকিবহাল মহলের ধারনা, বেশ কিছুদিন ধরেই সরকার ও উর্জিতের মধ্যে চাপানউতোর চলছিল। সাম্প্রতিককালে উর্জিত বেশ কিছু এমন মন্তব্য করেন যা সরকারের লাইনের সঙ্গে মিলছিল না। তা থেকে সন্দেহ দানা বাঁধছিল।
এদিকে আগামীকাল ৫ রাজ্যে লোকসভা ভোটের ফলাফল। বুথ ফেরত সমীক্ষায় কোথাও কোথাও বেকায়দায় গেরুয়া শিবির। তবে ১৯-এর সেমিফাইনালের রিপোর্ট কার্ড কালই বের হবে। তার আগে আজ উর্জিতের পদত্যাগে যে বিজেপি সরকার চাপে পড়ল তা বলা বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news