Breaking News
Home / TRENDING / মঙ্গলে কার অমঙ্গল! ‘সেমিফাইনালের’ উৎকন্ঠায় সরকার থেকে বিরোধী

মঙ্গলে কার অমঙ্গল! ‘সেমিফাইনালের’ উৎকন্ঠায় সরকার থেকে বিরোধী

নিজস্ব সংবাদদাতা:

উৎকণ্ঠার প্রহর গোনা শুরু। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ৫ রাজ্যে ভোটের গণনা। বেলা যত গড়াবে স্পষ্ট  হয়ে যাবে দিল্লি দখলের সেমিফাইনালে কে কোথায় দাঁড়িয়ে। রাজস্থান,  মধ্যপ্রদেশ,  ছত্তিশগড়,  মিজোরাম, তেলেঙ্গানা– এই ৫ রাজ্যে ১১ ডিসেম্বর বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে। ছত্তিশগড়ে ২ দফায় ভোট হয়েছে ১২ ও ২০ নভেম্বর। মধ্যপ্রদেশ  ও মিজোরামে ভোট হয়েছে ১ দফায় ২৮ নভেম্বর। তেলেঙ্গানা ও রাজস্থানে ১ দফায় ভোট হয়েছে ৭ ডিসেম্বর। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, এর থেকে অনেকটাই বোঝা  যাবে লোকসভা ভোটের ট্রেন্ড। তাই এই যুদ্ধে  মরিয়া হয়ে নেমেছিল সব দল। কেই কাউকে এক ছটাক জমি ছাড়েনি।

আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে ৫ রাজ্যের  গণনা। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। সকাল থেকে নির্বাচন কমিশনের সাইটে জানা যাবে রেজাল্ট। গণনা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৮ টায় প্রাথমিক ফলাফল বোঝা যাবে। বেলা ১১ টা থেকে ইঙ্গিত পাওয়া যাবে কে কোন রাজ্যে সরকার গড়তে চলেছে। বুথ ফেরত সমীক্ষা বলছ— রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে না গেরুয়া দল। মিজোরামে উচ্ছেদ হবে কংগ্রেস। তেলেঙ্গানা যাবে কেসিআর-এর দখলে।

তেলেঙ্গানায় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস-টিডিপি জোট। ক্ষমতা ধরে রাখছেন চন্দ্রশেখর রাও। ৫ রাজ্যের দিকে সারা দেশের নজর থাকলেও, বাড়তি দৃষ্টি রয়েছে হায়দরাবাদের দিকে। কারণ এই রাজ্যে অকাল ভোট তার ওপর জোটের বড় পরীক্ষা। বড় পরীক্ষা মোদী–অমিত শাহ জুটিরও। কারণ বুথ ফেরত সমীক্ষায় কলকে পায়নি গেরুয়া শিবির। তেমনটা যদি সত্যি হয়, তাহলে লোকসভা নির্বাচন নিয়ে মোদী-অমিত শাহদের রক্তচাপ বাড়তে বাধ্য। এদিকে জোট যদি তেলেঙ্গানায় মুখ থুবড়ে পড়ে, তাহলে আগামী দিনে সোনিয়া–মমতাদের চেষ্টা  হালে পানি পাবে কিনা বলা মুশকিল। তাই এই সেমিফাইনালের রিপোর্ট কার্ডের ওপর অনেকটা নির্ভর করবে ১৯-এর যোগবিয়োগ।

সবমিলিয়ে মঙ্গলবার ১৯-এর সেমিফাইনালের স্কোর বোর্ডে নজর থাকবে গোটা দেশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *