নিজস্ব সংবাদদাতা:
সারধার টাকা খেয়েছে বিজেপি: ইঙ্গিতে এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। এমনিতে তৃণমূলের কম কথার এই নেতা সংবাদমাধ্যম এড়িয়ে চলেন। সোমবার সিবিআইয়ের জেরার শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বক্সী। এমনিতে অতি সাবধানী ও কপিবুক খেলোয়াড় বক্সী। এদিনও সম্ভবত আগে থেকেই ঠিক করে রেখেছিলেন কীভাবে খেলবেন মিডিয়ার বল! দলের লাইন মেনে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থার ব্যবহারের কথা যেমন বলেছেন, তেমনই জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের আর্জি। বক্সীর বক্তব্যে যা একেবারেই আনকোরা তা হল বিজেপির দিকে সারধার টাকা খাওয়ার অভিযোগ। তাঁর কথায়, ‘প্রভাবশালী বাংলায় অনেক হয়েছে। কেন্দ্রীয় সরকারের থাকা রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা এই সমস্ত সংস্থার (বেআইনি চিটফান্ড) টাকায় ফুলে ফেঁপে বড় হয়েছে।
এর আগে রাজ্যে বেআইনি চিটফান্ডের রমরমা পর্বে তৃণমূল ছাড়াও বাম ও কংগ্রেসের নেতার নাম জড়ালেও বিজেপির কোনও নেতার নাম সেই ভাবে শোনা যায়নি। ২০১৩ সালে যে সময় সারধা কেলেঙ্কারি জনসমক্ষে এল সে সময় বা তার আগে যখন এইসব সংস্থা বিপজ্জনক ভাবে বেড়ে উঠেছে, তখন বিজেপির এই রাজ্যে অস্তিত্ব ছিল নামমাত্র। তবে এদিন ইঙ্গিতে বিজেপিকেও সারধাকাণ্ডে জড়ালেন সুব্রত বক্সী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news