নিজস্ব সংবাদদাতাঃ
কানপুরের মাহি তালাত সিদ্দিকি উর্দুতে রামায়ণ লিখলেন৷ নজিরবিহীন সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন তিনি৷ পেশায় চিকিৎসক এই মুসলিম মহিলা কানপুর শহরের বাসিন্দা৷ কিন্তু হঠাৎ উর্দুতে রামায়ণ কথা ভাবলেন কেন সিদ্দিকি?
লেখিকার মতে, দু’বছর আগে হিন্দু প্রতিবেশি বদরি নারায়ন ত্রিবেদী সিদ্দিকিকে রামায়ণ উপহার দেন৷ তখনই রামায়ণ উর্দুতে লেখার ইচ্ছা হয় তাঁর৷ সিদ্দিকির মতে, ‘পৃথিবীর প্রত্যেক ধর্মগ্রন্থের বার্তাই আসলে এক—শান্তির কথাই বলা হয়েছে সমস্ত ধর্মগ্রন্থে৷ তাঁর মতে কোরান, গ্রন্থসাহেব বা রামায়ণের প্রেক্ষাপট আলাদা হলেও ভাবনার দিক থেকে এক। রামায়ণ পড়ে ভালো লাগে, সিদ্ধান্ত নিয়ে ফেলি উর্দুতে রামায়ণ লিখব, এতে করে মুসলিম সম্প্রদায়ও জানবে রামায়ণের বার্তা’৷
গোটা রামায়ণ অনুবাদ করতে দেড় বছর সময় লেগেছে সিদ্দিকির৷ সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে একতার বার্তা দিলেন কানপুরের মাহি তালাত সিদ্দিকি৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news