Breaking News
Home / TRENDING / বাংলার এক প্রত্যন্ত গ্রাম পর্তুগালের সমর্থক, কেন?

বাংলার এক প্রত্যন্ত গ্রাম পর্তুগালের সমর্থক, কেন?

নিজস্ব সংবাদদাতাঃ

পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের সকল বাসিন্দাই পর্তুগালের সমর্থক। কিন্তু কেন?

এমনিতে এই সময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার রোনাল্ডোর সাপোর্টার হতে পারেন কেউ কেউ। কেউ বা দল হিসেবে পর্তুগালকে সমর্থন করতেও পারেন, কিন্তু তাই বলে এই বাংলার এক আস্ত গ্রাম পর্তুগালের সমর্থক হয় কী করে?

খোঁজ করে জানা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গেঁয়োখালির মিরপুরে বসবাস করেন প্রায় ৪০০ জন বাঙালি-পর্তুগীজ। এরা আসলে এক কালের খাঁটি পর্তুগীজদের বংশধর। ঘটনা হল, মহিষাদলের রানী জানকি বর্গীদের হামলার মোকাবিলা করতে বেশ কয়েকজন পর্তুগীজ সেপাইকে নিয়ে আসেন নিজের অঞ্চলে। জায়গা-জমি দিয়ে তাদের পাকাপাকি থাকার ব্যাবস্থাও করে দেন। সেই থেকেই তাঁরা এখানে বসবাস করেন। এদের বংশধররাই বর্তমানে মিরপুরের বাসিন্দা। যাঁরা মনেপ্রানে প্রতি বছর বিশ্বকাপে পর্তুগালকে সমর্থন করেন।

এর মধ্যে বিশ্বকাপ ২০১৮-য় পর্তুগাল শেষ ১৬-য় পৌঁছে যাওয়ায় উন্মাদনা তুঙ্গে। ছেলে, বুড়ো, মা, মেয়ে সকলে তাঁদের পূর্বজদের দেশের ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডর জয় চাইছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *