Breaking News
Home / TRENDING / ভালো ফলনের আশায় গরু-দৌড় ক্যানিং-এ

ভালো ফলনের আশায় গরু-দৌড় ক্যানিং-এ

নিজস্ব সংবাদদতাঃ

আজ ক্যানিং থানার মেরিগঞ্জের মাঠে ভিড় জমে গেছিল রীতিমতো। গরু-দৌড় প্রতিযোগিতা দেখতে হাজির সকলে। এলাকার বহুদিনের রেওয়াজ। ভালো চাষের আশায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় গরু দৌড় প্রতিযোগিতা হয় প্রতি বছর। এবারও তা শুরু হয়ে গেছে। স্থানীয় ভাষায় এই প্রতিযোগিতার নাম ‘মইছাড়া’। প্রতিবছর ‘মইছাড়া’ প্রতিযোগিতায় স্থানীয় চাষিরা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু চাষি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও আছে।

প্রতিবছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই প্রতিযোগিতার আয়োজন করেন চাষিরা। এবছর জেলার বাসন্তী, ক্যানিং, জীবনতলা, মগরাহাট, কুলতলি-সহ আশপাশের এলাকার পঞ্চাশ জোড়ার বেশি গরু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একদিকে ভালো চাষের আশা, অন্যদিকে চাষের আগে গরু সুস্থ আছে কিনা তা দেখে নেওয়ার জন্যই এই আয়োজন। প্রতিযোগিতায় জয়ীদের স্টিলের আলমারি, বালতি, কলসি, সুটকেস, ফ্যান সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও থাকে শান্তনা পুরস্কার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *