ওয়েব ডেস্ক:
লখনউ: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলে কমপক্ষে ৭ জনের। জখম হয়েছেন ৩ জন। দীপাবলির আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটল শুক্রবার। উত্তরপ্রদেশের বাদাউনেতে৷
বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী৷ চলছে আগুন নেভানোর কাজ৷ জ্বলন্ত কারখানায় কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন দমকল বাহিনীর কর্মীরা৷ সূত্রের খবর, প্রায় ভস্মীভূত কারখানার মধ্যে একজন আটকে পড়েছেন। তাকে উদ্ধারের যথাসাধ্য চেষ্টা চলছে।
বাদাউনের ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়ার পরই উদ্বেগ প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news