ওয়েব ডেস্ক:
রাজ্যে শিক্ষক নিয়োগ টালমাটাল পরিস্থিতি খানিকটা হলেও কাটল। রাজ্য স্কুল সার্ভিস কমিশন ও সরকার সিদ্ধান্ত নিল ৫০০ শিক্ষককে নতুন করে নিয়োগপত্র দেওয়া হবে। সূত্রের খবর, কালীপুজোর পরেই এই বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। এসএসসি বোর্ড স্পষ্ট করে দিয়েছে কারো চাকরি যাবে না। কেবল নতুন করে নিয়োগপত্র দেওয়া হবে শিক্ষকদের। পাশাপাশি মাধ্যমিক স্তর অর্থাৎ নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া আটকে ছিল তাও ফের চালু করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দাড়িভিটের ঘটনার পর দেখা যায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা ক্রটি রয়েছে। এরপরই এই বিষয়ে এসসিসির সঙ্গে বৈঠকে বসে স্কুল শিক্ষা দপ্তর। বৈঠকে ঠিক করা হয় যে স্কুলে যে শিক্ষক প্রয়োজন তাই দেওয়া হবে। পাশাপশি কিছু শিক্ষককে (যাদের নিয়োগে ত্রুটি ছিল) নতুন করে নিয়োগ-পত্র দেওয়া হবে। যেখানে উল্লেখ থাকবে কোন স্কুলে তাঁকে নিয়োগ করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news