Breaking News
Home / TRENDING / গেরুয়া সাফল্য: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক

গেরুয়া সাফল্য: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক

ওয়েব ডেস্ক:
মেদিনীপুর, ২৬ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলায় আবারও তৃণমূলের ঘর ভাঙল বিজেপি। গড়বেতা ৩ নম্বর ব্লক থেকে আজ প্রায় শ’খানেক তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি। পুজোর ঠিক পরেই গড়বেতা ৩ নম্বর ব্লকের প্রায় শ’খানেক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের। জেলার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানান জেলা সভাপতি শমিত কুমার দাস।

তিনি জানান, গড়বেতা ৩ নম্বর ব্লকের কাদরা ১৫১ নম্বর বুথে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে ব্লক তৃণমূল নেতৃত্বের গণ্ডগোলের জেরে ওখানকার বুথ সভাপতি প্রবীর রায় সহ এই কাতরা গ্রামের প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। এদিনই তৃণমূলের দলছুটদের হাতে গেরুয়া দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি। আজকের যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি জেলা নেতা সৌমেন তেওয়ারি, রাজিব কুণ্ডু, শিবু পানিগ্রাহী প্রমূখ।

বিজেপির শক্তি বাড়াতে এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি আরও তীব্রভাবে রাস্তায় নামবে সে ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। ঘটনায় চরম অস্বস্তিতে পড়া পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *