ওয়েব ডেস্ক:
গরমে চলন্ত ট্রেনে মৃত্যু হল ৪ যাত্রীর। প্রসঙ্গত, রাজ্যের মতোই গোটা দেশে চলছে গ্রীষ্মের ভয়ঙ্কর দাবদাহ। তাপ প্রবাহের ফলে সকালে প্রয়োজন না থাকলে বাইরে বের হতে নিষেধ করছেন চিকিৎসকেরা। সব থেকে খারাপ পরিস্থিতি উত্তর ভারতের। সেখানেই অসহনীয় গরমে মৃত্যু হল ৪ যাত্রীর।
সূত্রের খবর, সোমবার বিকেলে কেরল এক্সপ্রেসের ওই যাত্রীরা ট্রেন ঝাঁসির কাছে পৌঁছতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। ট্রেনের মধ্যেই মৃত্যু হয় ৪ জনের। অন্য একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীরা কেরল এক্সপ্রেসে পশ্চিম উত্তর প্রদেশের আগরা থেকে তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর যাচ্ছিলেন। প্রত্যেকেই ছিলেন এস-৮ ও এস-৯ কামরার যাত্রী। আরও জানা গিয়েছে যে ৬৮ জনের এই দলটি দক্ষিণ ভারত থেকে বারাণসী ও আগরা বেড়াতে এসেছিলেন। ফেরার পথে ঘটে দুর্ঘটনা।
ওই ট্রেনের যাত্রীদের বক্তব্য, আগরা ছাড়ার পরই ট্রেনের মধ্যে গরম সয্য করা যাচ্ছিল না। অনেকের শ্বাসকষ্ট হতে শুরু করে। চিকিৎসার হওয়ার আগেই মৃত্যু হয় ৪ জনের। যদিও গুরুতর অসুস্থ একজনকে হাসপাতালে ভর্তি করা গিয়েছে শেষ পর্যন্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news