নিজস্ব সংবাদদাতা:
উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার। দিল্লির তিস হাজারি আদালত অপহরণ ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ। জানা গিয়েছে, আগামী আগামী ১৯ ডিসেম্বর এই মামলার সাজা ঘোষণা করবে আদালত।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে উত্তরপ্রদেশের উন্নাও’য়ে। কিছুদিন আগেই উন্নাও’য়ের এক ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্ট হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা যায় ধর্ষণে অভিযুক্তরাই জামিনে ছাড়া পেয়ে ধর্ষিতার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। এর আগে উন্নাওয়ের আরেক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। পরবর্তীকালে ওই ধর্ষিতা ও তার পরিবারকে খুনেরও চেষ্টাও হয়। সেক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে কুলদীপের দিকে।
সেই মামলাতেই আজ দিল্লির তিস হাজারি আদালতে দোষী সাব্যস্ত হলেন কুলদীপ সেঙ্গার। আগামই ১৯ ডিসেম্বর যে মামলার সাজা ঘোষণা করবে আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news