Breaking News
Home / TRENDING / ধর্ম যাই হোক, নাগরিকত্ব আইনে কোনও ভারতীয়ের ভয়ের কারণ নেই, আশ্বাস প্রধানমন্ত্রীর

ধর্ম যাই হোক, নাগরিকত্ব আইনে কোনও ভারতীয়ের ভয়ের কারণ নেই, আশ্বাস প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে যখন উত্তপ্ত দেশের একটা বড় অংশ, তখন প্রধানমন্ত্রীর নতুন বার্তা, দেশের মানুষকে স্পষ্ট করে দিতে চাই, কোনও ভারতীয় তা তিনি যে ধর্মেরই হোন না কেন তাঁর ভয় পাওয়ার কোনও কারণ নেই।

প্রসঙ্গত, CAB-এর বিরধিতায় জামিয়া মিলিয়া থেকে হায়দরাবাদ উর্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, রাস্তায় নামছেন পড়ুয়া। পাশপাশি সোমবার এই আইনের বিরুদ্ধে শহর কলকাতায় পদযাত্রা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এমত অবস্থায় নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যদিও রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের বিক্ষোভকারীদের নিশানা করেন মোদী। বলেন, পোশাক দেখেই বোঝা যায় কারা হাঙ্গামা করছে। আরও বলেন, এই বিক্ষোভ বুঝিয়ে দিয়েছে নাগরিকত্ব আইনের মতো একটি আইন এনে ঠিক কাজই করছে সংসদ। দেশকে বাঁচিয়ে দিয়েছে সরকার। কিন্তু সোমবার অনেকটাই ভিন্ন সুরে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষকে স্পষ্ট করে দিতে চাই, কোনও ভারতীয় তা তিনি যে ধর্মেরই হোন না কেন তাঁর ভয় নেই। এই আইন তাদের কোনও ক্ষতি করবে না। বিদেশে যাঁরা অত্যাচারিত এবং ভারত ছাড়া আর কোনও আশ্রয় পাওয়ার মতো জায়গা যাদের নেই তাদের জন্যই এই আইন আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী আরও লেখেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধের এই আন্দোলন দুর্ভাগ্যজনক। গণতন্ত্রে বিতর্ক ও মতবিরোধ থাকবে।  কিন্তু জনগণের সম্পত্তি ধ্বংস করে সাধারণ জনজীবনকে বিপর্যস্ত করা কোনও নীতি হতে পারে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *