Breaking News
Home / TRENDING / উন্নাও কান্ডের প্রতিবাদে দিল্লিতে ৬ বছরের মেয়েকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা মা’য়ের

উন্নাও কান্ডের প্রতিবাদে দিল্লিতে ৬ বছরের মেয়েকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা মা’য়ের

নিজস্ব সংবাদদাতা:

গতকাল ভোরে হায়দরাবাদের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনে অভিযুক্তেরা, আর গতকাল গভীর রাতেই মৃত্যু হয় উন্নাও নির্যাতিতার। প্রসঙ্গত, উন্নাও ধর্ষণকান্ডে অভিযুক্তরা জামিনে মুক্ত হয়েই পুড়িয়ে মারার চেষ্টা করে নির্যাতিতাকে। এই নৃশংস অত্যাচার ও হত্যাকাণ্ডের নজিরবিহীন প্রতিবাদে দেখা গেল রাজধানী দিল্লিতে। উন্নাও ধর্ষিতার পরিণতির প্রতিবাদে এক মা নিজের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মেয়ের বয়স মাত্র ৬ বছর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের সামনে। উল্লেখ্য, এখানেই চিকিৎসার জন্য আনা হয়েচিল উন্নাও নির্যাতিতাকে। অবশ্য মেয়ের গায়ে আগুন দেওয়ার আগেই মা ও মেয়েকে উদ্ধার করে পুলিশ।

এমন প্রতিবাদে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ওই মা দাবি করেন, “আমার মেয়েকেও ওরা জ্বালিয়ে দেবে তাই আমিই পোড়াব ওকে।” চরম ক্ষোভ উগড়ে মা বলেন, “আমার মেয়েকেও জ্বালিয়ে দাও।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *