ওয়েব ডেস্ক:
সোমবার পর্যন্ত হায়দারাবাদে এনকাউন্টারে মৃত অভিযুক্তদের দেহ সংরক্ষণ করতে হবে, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হবে, নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট।
প্রসঙ্গত, গতকাল হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণ ও খুন অভিযুক্তদের এনকাউন্টার করে তেলেঙ্গানা পুলিশ। পুলিশ জানায়, ৪ অভিযুক্ত পুলিশের আগ্নেয় অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে, বাধ্য হয়ে এনকাউন্টার করতে হয়। একদিকে এই ঘটনায় গোটা দেশ যেমন খুশি হয়েছে, তেমনি বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। এমত অবস্থায় জরুরিভিত্তিক শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার জানিয়ে দিল, সোমবার রাত ৮টা পর্যন্ত অভিযুক্তদের দেহগুলিকে সংরক্ষণ করতে হবে। ময়নাতদন্ত হবে ভিডিয়োগ্রাফির মাধ্যমে। সেই রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে।
একই নির্দেশ দেওয়া হয়েছে মেহবুবনগরের জেলা বিচারককেও। শনিবার সন্ধের মধ্যে জমা দিতে হবে ময়নাতদন্তের রিপোর্ট। এরপর আগামী সোমবার সকাল ১০.৩০টায় তেলেঙ্গানা হাইকোর্টে পরবর্তী শুনানি হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news