নিজস্ব সংবাদদাতা। বেহালা সখেরবাজার এলাকার পুষ্পশ্রী সিনেমা হলের সামনে ক্ষত বিক্ষত এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল এলাকাবাসীর নজরে আসে বিষয়টি। ওই ব্যক্তির মাথা ও মুখ সম্পূর্ণ থেঁতলানো ছিল বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাএই ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুষ্পশ্রী সিনেমা হলের সামনের একটি বাস স্ট্যান্ডের মধ্যে দেহটি পড়েছিল দেহটি। মৃতদেহের পাশে দুটি রক্তমাখা ইট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা ওই ইট দিয়েই মাথায় আঘাত করে মারা হয়েছে ওই ব্যক্তিকে। বুধবার রাতে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে তদন্তে এসেছে লালবাজারের হোমিসাইড শাখাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news