নিজস্ব সংবাদদাতা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সমাবর্তন উৎসবে এবছর ডি লিট দেওয়া হল বিশিষ্ট লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়কে। সঙ্গে ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ এবং হিন্দি ভাষায় ড. রুপা গুপ্তাও ডিলিট পেলেন। ডি এস সি দেওয়া হল অধ্যাপক পার্থপ্রতীম মজুমদার এবং অধ্যাপক মোহন মহারাজকে। এছাড়াও কলা বিভাগের পিএইচডি উপাধি দেওয়া হল বাংলায় ২০ জনকে, সংস্কৃততে ১১ জন, ইংরাজীতে ১২ জন, হিন্দিতে ৭ জনকে। ব্যবসায়ীক প্রশাসন বিভাগে ৬ জন এবং এই বিভাগের মানব সম্পদে ২ জনকে। অর্থনীতিতে দেওয়া হল ১৩ জনকে, দর্শনে ১০, ইতিহাসে ১৫, রাষ্ট্রবিজ্ঞানে ৬, বাণিজ্যে ৭, আইনে ১০, গ্রন্থাগার ও তথ্য বিষয়ক বিজ্ঞানে ৩ জন, পর্যটনে ১ জন, জনসংযোগে ২, শিক্ষায় ৭ জন, সমাজবিজ্ঞানে ৪, উর্দুতে ৪ জনকে।
বিজ্ঞান বিভাগে দেওয়া হল রসায়নে ৮, পদার্থবিদ্যায়১২, উদ্ভিদবিদ্যায় ১০, প্রাণিবিদ্যায় ২১, ভুগোলে ১৩ জনকে, গণিতে ৫ জন, পরিবেশ বিজ্ঞানে ৮ জন, জৈব প্রযুক্তিতে ৪ জন, অনুজীববিদ্যায়৪ জন, পরিগণন বিজ্ঞানে ৫ জনকে। মেডিসিনে ডক্টর অব ফিলজফি চিকিৎসা বিদ্যায় পিএইচডি দেওয়া হল ১ জনকে।
এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ৩৭ তম সমাবর্তন উতসবে পদক ও ডিগ্রী প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠি। হাজির ছিলেন উপাচার্য নিমাই সাহা সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিকরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news