ইস্টবেঙ্গল ও মোহনবাগানে কোচিং করিয়ে যাওয়া খালিদ জামিলের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন প্রসেনজিৎ মাহাতো
পাহাড়ের ক্লাবে কাজ আগও করেছেন। আবারও ফিরলেন পাহাড়ের কোলে। এবার নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারি হিসেবে ইনিংস শুরু করলেন খালিদ জামিল। বুধবারই দলের দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার ফোনে চ্যানেল হিন্দুস্তানকে সাক্ষাৎকার দিলেন খালিদ জামিল।
প্রশ্ন: জন আব্রাহামের সঙ্গে ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।
খালিদ: হুমম। আমিও দেখেছি। জানেন, জন আমার অন্যতম প্রিয় অভিনেতা। ওর অভিনয়ের সঙ্গে সঙ্গে ফুটবলের প্রতি ভালবাসাটা আমর ওর প্রতি আকর্ষিত করে। দারুণ প্যাশন রয়েছে ফুটবলে। নর্থ ইস্ট ফ্র্যাঞ্চাইজিটা ওর জন্যই এগিয়ে চলেছে বলতে পারেন।
প্রশ্ন: আই লিগের পর এবার আইএসএল। কঠিন চ্যালেঞ্জ।
খালিদ: দেখুন, জীবন সব সময় একই গতিতে চলতে পারে না। চড়াই–উতরাই নিয়েই এগিয়ে যেতে হবে। এতদিন আই লিগে কাজ করেছি, এবার আইএসএলের নয়া চ্যালেঞ্জ। নিজেকে সেভাবে প্রস্তুত করছি।
প্রশ্ন: দু প্রধানে কাজ করেছেন। অভিজ্ঞতা কীরকম?
খালিদ: সত্যি বলতে কলকাতায় সমর্থকদের চাপ ভীষণ। আর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে চাপটা অন্যরকম। মানুষ এখন ওঁত পেতে বসে থাকে, আপনার ভুল ধরার জন্য। বেশি সমালোচনা হলে আপনার কাজের প্রতি ভালবাসাটা হ্রাস পাবে। কলকাতায় চাপ সামলে সাফল্য পাওয়া খুব কঠিন।
প্রশ্ন: কেরিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলছেন?
খালিদ:বলতে পারেন। তবে, খুব ইচ্ছা ছিল দুই ক্লাবে কোচিং করাব। সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। তবে, আবারও প্রস্তাব পেলে ভেবে দেখতে হবে আর যাব কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news