নিজস্ব সংবাদদাতা।
দিল্লিতে মুখ্যমন্ত্রী যে বাসভবনে থাকবেন, ঠিক তার পাশের বাড়িতেই ঘাঁটি গাড়লেন রাজ্য বিজেপি নেতারা। ঘটনাচক্রে, মঙ্গলবার রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে এসে উঠেছে ঠিক তার পাশের বাড়িতেই থাকেন বিজেপি নেতা মুকুল রায়। দিল্লিতে মমতা থাকছেন ৭ নম্বর লোক নির্মাণ মার্গের বাড়িতে। কৌশলগত কারণে বুধবার সকালে মুকুল রায়, অর্জুন সিং সহ বেশকিছু বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ দিল্লি চলে এসেছেন। সূত্রের খবর, মুকুলের বাসভবনে ডাক দেওয়া হয়েছে এক বৈঠকের। সেখানে হাজির থাকবেন বাংলা থেকে নির্বাচনে বিজেপির প্রায় বেশিরভাগ সাংসদ। গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন মুকুল রায়।
দিল্লির রাজনৈতিক মহল বলছে তৃণমূল সুপ্রিমোর ওপরে পাল্টা চাপ তৈরি করতেই এমন কৌশল নিয়েছে বিজেপি। কারণ গত কয়েক মাসে মুখ্যমন্ত্রীর একাধিকবার বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নরেন্দ্র মোদিকে মানেন না। এছাড়া বেশকিছু কার্যকলাপে তিনি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন। কিন্তু কিছুটা ঠেলায় পড়েই এবার দিল্লিতে মোদীর সাক্ষাৎপ্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই এমন কৌশলে মমতার ওপর চাপ তৈরি করতে চাইছে গেরুয়া শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news