Breaking News
Home / TRENDING / রাজীবের বক্তব্য শোনা হবে, তার আগে গ্রেফতারি পরোয়ানা নয়, জানাল আলিপুর আদালত

রাজীবের বক্তব্য শোনা হবে, তার আগে গ্রেফতারি পরোয়ানা নয়, জানাল আলিপুর আদালত

ওয়েব ডেস্ক:

রাজীব কুমারের বক্তব্য শোনার পরেই রায় দেওয়া হবে। তার আগে সিবিআইয়ের জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির আর্জির মামলা শোনা হবে না। জানিয়ে দিল আলিপুর আদালত।

প্রসঙ্গত, বুধবার আলিপুর আদালতের দ্বারস্থ হন রাজীব কুমারের আইনজীবীরা। তাঁরা আবেদন করেন, যদি সিবিআই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আর্জি জানায়, তবে যেন রাজীব কুমারকেও কিছু বলতে দেওয়া হয়। আলিপুর আদালতের কাছে তাঁদের আবেদন, দু’পক্ষের কথা শুনেই যেন নির্দেশ দেয় আদালত। এদিন বিচারক সেই আর্জি মেনে নেন।

তবে বুধবারই রাজীবের আগাম জামিনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। আইনজীবীরা জানান, বারাসত আদালত থেকে জুডিসিয়াল রেকর্ড আসতে মোটামুটি ২৪ ঘণ্টা সময় লেগে থাকে। সেক্ষেত্রে বুধবার এই মামলার শুনানি হবে না বলেই মনে করছেন রাজীবের আইনজীবীরা। তবে আঁটঘাট বেঁধে নিজেদের প্রস্তুত করে রাখতে চাইছেন তাঁরা। সে কারণেই আগেভাগে আবেদন। এরপর বিচারকের সম্মতি তথা মন্তব্যে কিছুটা হলেও ভরসা পাচ্ছেন রাজীব কুমার। এমনটাই মনে করছেন আইনজীবীরা।

উল্লেখ্য, মঙ্গলবার রাজীবের আগাম জামিনের আবেদনে কোনও রায় দেয়নি বারাসত আদালত। ওই মামলা ফেরত পাঠানো হয় আলিপুর আদালতে। বিচারক জানান,  রাজীবের আবেদন শোনার এক্তিয়ার নেই আদালতের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *