ওয়েব ডেস্ক:
উদ্ধবের শপথে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মহারাষ্ট্রে হাজার নাটকের পর আগামীকাল অর্থাৎ বৃহস্পাতিরবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। আগামীকাল যে শপথগ্রহণ অনুষ্ঠান হবে মুম্বইয়ের শিবাজি পার্কে। জানা গিয়েছে নয়া মারাঠাধিপতির সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও খবর। এইসঙ্গে আমন্ত্রণ জানানো হচ্ছে অখিলেশ যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। পাশপাশি উদ্ধব ঠাকরের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। শিবসেনার তরফে এমনটাই খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news