Breaking News
Home / TRENDING / কংগ্রেসের সঙ্গে জোট, মানতে না পেরে ইস্তফা শিবসেনা নেতার

কংগ্রেসের সঙ্গে জোট, মানতে না পেরে ইস্তফা শিবসেনা নেতার

ওয়েব ডেস্ক:

এই প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন কোনও শিবসেনা নেতা। অনেকের মতে, বালা সাহেব ঠাকরের স্বপ্ন সার্থক হতে চলেছে। কিন্তু একই কারণে দল থেকে ইস্তফা দিলেন এক তরুণ শিবসেনা নেতা। কেন? কারণ তিনি মানতে পারছেন কংগ্রেসের সঙ্গে শিবসেনার এই ‘বন্ধুত্ব’।

এই শিবসেনা নেতা টুইট করে জানান যে তিনি ইস্তফা দিচ্ছেন। দল ছাড়ার সিদ্ধান্ত নিতে তাঁর খুব কষ্ট হচ্ছে, নিতান্ত দুঃখের সঙ্গেই দলের সব পদে ছাড়ছেন তিনি। নেতার নাম রমেশ সোলাঙ্কি। সোলাঙ্কি টুইটারে লেখেন, ‘মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারার জন্য শিবসেনাকে অভিনন্দন। এই প্রথমবার রাজ্যে শিবসেনার এক নেতা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।’

এরপরে রমেশ ব্যাখ্যা দেন, কেন দল ছাড়ছেন। লেখেন, ‘আমার বিবেক ও আমার মতাদর্শ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কাজ করার অনুমতি দেয় না। আমি মন থেকে সায় না পেলে দলের হয়ে কাজ করতে পারব না।’

রমেশ আরও লেখেন, ‘আমি চিরকাল মনের দিক থেকে বালাসাহেব ঠাকরের শিবসৈনিকই থাকব।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *