ওয়েব ডেস্ক:
এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল (ইউএপিএ) বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন। সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যাওয়ায় এবার এ বার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। নতুন আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে সন্দেহের বশে আটক করা হলেও প্রশাসন মনে করলে সন্ত্রাসবাদী তকমা দিয়ে গ্রেফতার করতে পারবে তাকে।
এ দিন বিলটি সংশোধনের পক্ষে ভোট দেন ১৪৭ সাংসদ। মাত্র ৪২ জন সাংসদ ভোট দেন বিপক্ষে। সংখ্যা গরিষ্ঠতার জোরে লোকসভায় আগেই বিলটি পাশ হয়ে গিয়েছিল। যদি তীব্র আপত্তি ছিল বিরোধীদের। তাদের বক্তব্য ছিল, এই বিল পাশ হলে সরকার বিরোধী যে কারও গায়ে সন্ত্রাসবাদী তকমা সেঁটে দেওয়া হবে, এইসঙ্গে এই আইনের যথেচ্ছ অপব্যবহার হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। যদিও ধোপে টেকেনি তাঁদের আপত্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news