Breaking News
Home / TRENDING / ‘জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয় না’, সাফ কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয় না’, সাফ কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়বে ডেস্ক:

ইউএপিএ আইন সংশোধন নিয়ে রাজ্যসভায় পি চিদম্বরমকে একহাত নিলেন অমিত শাহ। ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে কংগ্রেস নেতাকে জরুরি অবস্থার কালো দিনের কথা স্মরণ করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, গত ২৪ জুলাই লোকসভায় পাশ হয়েছে ইউএপিএ সংশোধনী বিল। এই নয়া আইন অনুযায়ী জঙ্গি না হলেও জঙ্গি কার্যকলাপে জড়িত কোনও ব্যক্তিকে জঙ্গি বলে ঘোষণা করা যাবে। যা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

শুক্রবার পাল্টা পি চিদম্বরমকে বিঁধলেন অমিত শাহ। চিদম্বরমের প্রশ্ন করেছিলেন, কোনও গোষ্ঠীকে যখন জঙ্গি বলে ঘোষণা করা হচ্ছে তখন কোনও ব্যক্তিকে আলাদা করে জঙ্গি তকমা দেওয়ার প্রয়োজনটা কী? কংগ্রেস নেতার মতে, আসলে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র।

চিদম্বরমের সেই প্রশ্নের উত্তরে অমিত শাহ এদিন বলেন, কোনও সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেই সমস্যার সমাধান হয় না। সকলেরই জানা, একটা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে দিলে অন্য একটি গজিয়ে ওঠে। দেখা যায়, তার মাথা আগের সংগঠনটিরই প্রধান। সেক্ষেত্রে কতদিন পর্যন্ত কোনও সংগঠনকে নিষিদ্ধ করে যাবে সরকার?

ক্ষমতার অপব্যবহার নিয়ে অমিত শাহ’র উত্তর, জরুরি অবস্থার সময়ে কী হয়েছিল? সংবাদমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল। বিরোধী নেতাদের জেলে পোরা হয়েছিল। দেশে গণতন্ত্র ছিল না টানা ১৯ মাস। সেই আপনারা ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা তুলছেন!

অমিত শাহ এদিন আরও বলেন, ২০০৪, ২০০৮, ২০১৩ সালে আমরা ইউএপিএ আইন সংশোধন নিয়ে সরকার পক্ষকে সমর্থন করেছিলাম। কারণ সন্ত্রাস নিয়ে কড়া আইন আনা দরকার। আমরা বিশ্বাস করতাম, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। সন্ত্রাস মানবিকতার শত্রু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *