Breaking News
Home / TRENDING / মুকুল-সব্যসাচীর কৌশল রুখতে বিধাননগরের মেয়র নির্বাচনে হুইপ জারি

মুকুল-সব্যসাচীর কৌশল রুখতে বিধাননগরের মেয়র নির্বাচনে হুইপ জারি

নীল রায়।

বিধাননগরের মেয়র নির্বাচনে সব কাউন্সিলরকে উপস্থিত থাকার হুইপ জারি করা হল। ক্রসভোটিং রুখতেই প্রয়াস বলেই মনে করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের আশঙ্কা সব্যসাচী দত্ত ও মুকুল রায় এই সুযোগে কাউন্সিলরদের মধ্যে ভাঙন ধরাতে পারে। তাই প্রশাসনিক ভাবে আগেই কাউন্সিলরদের বার্তা পাঠাল দল। আগামী শনিবার বিধাননগরে মেয়র ও চেয়ারম্যান নির্বাচন। সব্যসাচী দত্তর মেয়র পদ থেকে পদত্যাগ করার পর জল্পনা শুরু হয়েছিল একাধিক নাম নিয়ে। তাই কিছুটা সময় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিধাননগরের মেয়র হিসেবে কৃষ্ণা চক্রবর্তীর নাম চূড়ান্ত করেছে। সূত্রের খবর, চেয়ারম্যান করা হবে অনিতা মণ্ডলকে।

দল এই দুজনের নাম চূড়ান্ত করলেও, অভ্যন্তরীণ দ্বন্দ্বের‌‌ কারণে আশঙ্কার মেঘ কিছুতেই কাটছে না। তাই ঘুরপথে হুইপ জারি করে যাবতীয় আশঙ্কার অবসান ঘটাতে চাইছে তৃণমূল। যদিও, হুইপ জারি করা হয়েছে প্রশাসনিক স্তরে। এই হুইপ জারি করেছেন বিধাননগরের পুর কমিশনার পৃথা সরকার। বিধাননগর পুর নিগমের এখনও বেশ কিছু কাউন্সিলর আছে যারা সব্যসাচী দত্তর অনুগামী বলে পরিচিত। মূলত তাদের নিয়ে আশঙ্কায় তৃণমূল। তাই মেয়র ও চেয়ারম্যান নির্বাচনে কোন ঝুঁকি নিতে চায়নি শাসক দল। মনে করা হচ্ছে মেয়র নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বিধাননগরে উপস্থিত থাকতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পথে মুকুল-সব্যসাচী জুটি ভোটাভুটির ক্ষেত্রে কোনও অন্তরায় তৈরি করলে, তা সহজেই কাটানো যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *