Breaking News
Home / TRENDING / ভোররাতে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পুলওয়ামায় খতম দুই জঙ্গি

ভোররাতে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পুলওয়ামায় খতম দুই জঙ্গি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভোররাতে কাশ্মীরের (Kashmir) পুলওয়ামায় গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। মঙ্গলবার ভোর রাতে আচমকাই বান্দজুতে হামলা চালায় সিআরপিএফ (CRPF) সহ জম্মু-কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল। সেনাদের উপস্থিতি জানতে পেরে গোপন আস্তানা থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা (Indian Army)। এখনও অবধি দু জন জঙ্গির মারা যাওয়ার খবর মিলেছে। গত শনিবার কুলগামে দুই হিজবুল জঙ্গি সেনার গুলিতে খতম হয়েছে। গত রবিবার শ্রীনগরে এনকাউন্টারে খতম হয়েছে তিন জঙ্গি।

আইজিপি (কাশ্মীর) বিজয় কুমার জানিয়েছেন, শেষ চারমাসের মধ্যে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন ও আনসার ঘাজওয়াত-উল হিন্দের চার কম্যান্ডারকে খতম করেছে সেনাবাহিনী। সেই সঙ্গেই খতম হয়েছে পুলওয়ামার করিমবাদ গ্রামের বাসিন্দা জইশের আর এক আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ জাহিদ মনজুর ওয়ানি এবং শোপিয়ানের বাসিন্দা মানজুর আহমেদ কর। হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকু ও জইশের বোমা বিশেষজ্ঞ ফিদায়েঁ প্রশিক্ষক ফৌজি ভাই ওরফে লম্বুকে নিকেশ করা এ যাবৎ ভারতীয় বাহিনীর অন্যতম সফল জঙ্গি দমন অভিযান। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *