চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
চলতি বছরের শেষ পর্যন্ত এইচ-১বি (H-1B) ভিসা বাতিল করল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, ২০২০-তে নতুন করে কোনও এইচ-১বি ভিসা দেওয়া হবে না। অন্যান্য ভিসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।
মার্কিন প্রশাসনের এইচ-১বি ভিসা বাতিলের সিদ্ধান্তে চিন্তায় ভারতীয়রা। কারণ এই ভিসা সবথেকে বেশি ভারতীয়রা পেয়ে থাকেন। প্রচুর সংখ্যক আইটি কর্মী এই ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন। ফলে এখন প্রচুর সংখ্যক ভারতীয়দের জন্য দরজা বন্ধ হল আমেরিকার। ভিসা বাতিল প্রসঙ্গে মার্কিন প্রশাসনের যুক্তি, করোনা সংক্রমণের জেরে লকডাউন করার ফলে প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন। ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ এখন নেই। তাই চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রচুর সংখ্যক ভারতীয় আইটি কর্মীরা এই ভিসা নিয়ে আমেরিকায় কাজ করতে যান। প্রাথমিকভাবে এই ভিসার মেয়াদ হয় ৩ বছর। পরে তা বাড়িয়ে ৬ বছর করা যায়। ৬ বছর পর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। নাগরিত্ব না পেলে এক বছর আমেরিকার বাইরে থাকতে হয়। এক বছর পর ফের এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হয়। ফলে এখন তাঁদের জন্যও রাস্তা বন্ধ হয়ে গেল। এ নিয়েই অধিকাংশ কর্মী চিন্তায় পড়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news