চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মন্দিরের জিনিস সরাতে গিয়ে বকুনি খেয়ে দুই পুরোহিতকেই খুন করে ফেলল এক ব্যক্তি। উত্তর প্রদেশের বুলন্দশহরে এক মন্দিরে দুই পুরোহিতের মৃতদেহ পাওয়া যায়। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। পুলিশ সূত্রে খবর সাধু জগনদাস এবং সেবাদাস নামে ওই পুরোহিত দুইজন এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। গত দশ বছর ধরে ওই মন্দিরে পুরোহিতের কাজ করছিলেন তাঁরা। ঘটনার সূত্র ধরে অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কিছুদিন আগে অপরাধী মন্দির থেকে ঠাকুরের কিছু জিনিস সরিয়ে নিতে গিয়ে ধরা পড়ে যায়। তারপরই প্রবল বকুনি দেন তাঁকে পুরোহিত দুইজন। তখনই মনে মনে তাঁদের হত্যার পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি। তবে সে একা ছিল না খুনে অন্য কারও সাহায্যও নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news