চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনের বিরুদ্ধে এবার আরও কড়া হওয়ার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন যে, চিন চাইলেন এই সংক্রমণ আটকাতে পারত। তাঁরা সেটা ইচ্ছে করে করেনি, তার কারণ এতে চিনের নিজস্ব ফায়দা ছিল।
চিন নিয়ে যে একেবারেই খুশি নন তাঁরা সেকথা স্পষ্ট জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
এরপরই তাঁর হুঁশিয়ারি, ‘আমরা তদন্ত চালাচ্ছি, যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পেলেই চিনের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।‘ গত সপ্তাহে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও বলেন, যথাসময়ে করোনা আটকাতে ব্যর্থ হয়েছে চিন। শুধু তাই নয়, তারা তথ্য গোপনও করেছে। সোমবারই হোয়াইট হাউসের পরামর্শদাতা পিটার ন্যাভেরো খারাপ গুণমানের স্বাস্থ্য পরিষেবার জিনিস পাঠানোর জন্য অভিযুক্ত করেন চিনকে। তিনি বলেন চিন আসলে অতিমারী থেকে নিজেদের লাভ ওঠাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news