Breaking News
Home / TRENDING / হাবরায় আক্রান্ত দুই পুলিশ কর্মী

হাবরায় আক্রান্ত দুই পুলিশ কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ (Police) কর্মী। এবার ঘটনাস্থলে এবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার কৈইপুকুর এলাকা। পুলিশ সূত্রে খবর, হাবরা (Habra) পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত রায় তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে কুরুচিকর মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে হাবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্তে নামে হাবড়া থানার এসআই রাখে হরি ঘোষ।

শুক্রবার রাতে যখন হাবরা কৈপুকুর এলাকায় অমিত রায়ের বাড়ি তদন্তের কাজে যান, তখন পরিবারের লোকেদের সঙ্গে ঝামেলার শুরু হয়। এরপর অমিতের বাবা অমর রায় ও এসআই রাখে হরি ঘোষের উপর চড়াও হন বলে অভিযোগ। পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারেন অমিত রায়। আক্রান্ত এসআইওকে বাঁচাতে গিয়ে জখম হয় আরো এক পুলিশ কনস্টেবল। গুরুতর আহত হলে হাবরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আক্রান্ত দুজনকে। শুক্রবার রাতেই হাবরা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে গ্রেফতার করে অভিযুক্ত অমিত রায় ও তাঁর বাবা অমর রায়কে। ধৃতদের শনিবার বারাসত আদালতে পাঠানো হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *