চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাবরি মসজিদ (Babri Masjid) কেসের শুনানি করা হবে ভিডিও কনফারেন্স করে। সিবিআইয়ের বিশেষ আদালত শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যতদিন না করোনা সংক্রান্ত সমস্যা মিটছে বিচার চালানো হবে এভাবেই। প্রসঙ্গত গত ২৮ মে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয়। আগামী ৩১ আগস্ট এর মধ্যে শুনানি সম্পন্ন করার ! এর আগে ২০ এপ্রিলের মধ্যে শুনানি সম্পন্ন করার কথা ছিল। কিন্তু করোনার জন্য পাল্টে গিয়েছে সব। শুরু হয়েছে লকডাউন আর এর জেরে আদালত বন্ধ। সেই সময় বেশ কিছুদিন ব্যাহত হয় শুনানিও। কিন্তু তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই মামলার শুনানি দিনের পর দিন ফেলে রাখা যাবে না। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত মামলার শুনানি শেষ করার।
এই মামলার সঙ্গে জড়িত রয়েছেন বিজেপি নেতা এল কে আদবানি মূরলী মানোহার জোশি, উমা ভারতী এবং বিএইচপি নেতা চামপাটি রায় বনসাল ।সহ আরো অনেকে। মামলার সমস্ত বাদী-বিবাদী দের বক্তব্য নথিভুক্ত করা রয়েছে আদালতে । এরই মধ্যে প্রতিরক্ষা দপ্তর শুক্রবার আর একটি আবেদনপত্র জমা দেন। এতে তিন জন সাক্ষীকে জেরার কথা বলা হয়েছে যাদের আগে জেরা করা হয়নি। আবেদনের ভিত্তিতে বিশেষ বিচারপতি এসকে যাদব প্রতিরক্ষা দপ্তর কে বলেন এই সংক্রান্ত বিশেষ প্রশ্নগুলো জমা দিতে। মামলার আগামী শুনানি হবে ১৮ ই মে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news