চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া অনুযায়ী ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৮৫,৯৪০। করোনার উৎপত্তিস্থল চিনে (China) মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮২,৮৮৩। সেই সংখ্যা ছাপিয়ে অনেক দূর এগিয়ে গেছে ভারত। শুধু মাত্র গত ২৪ ঘণ্টায় ৩,৯৭০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়িয়ে এই মারণ ভাইরাসের করালগ্রাস গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। বর্তমানে দেশে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২,৭৫২। সুস্থ হয়ে উঠেছেন ৩০১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩৪ জন। তাই বর্তমানে ভারতে অ্যাকটিভ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩,০৩৫।
মহারাষ্ট্রেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২৯,১০০। মারাঠা মুলুকে এখনও পর্যন্ত কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৮ জনের। সুস্থ হয়েছেন ৬,৫৬৪ জন। গুজরাত ও দিল্লিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। সেখানে এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০,১০৮। মৃত্যু হয়েছে ৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৫৯৯ জন। এরপরেই স্থান গুজরাতের। এখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯,৯৩১ জন। এখনও অবধি সংক্রমণে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪,০৩৫ জন। চতুর্থ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৮,৮৯৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২৩ জনের। আর সুস্থ হয়েছে ৩৫১৮ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news