Breaking News
Home / TRENDING / সাত সকালে জোড়া খুন বাঁকুড়ায়

সাত সকালে জোড়া খুন বাঁকুড়ায়

নীল রায়।

সাতসকালেই জোড়া খুনের ঘটনা ঘটল বাঁকুড়ায় (Bankura)। ঘটনায় প্রকাশ সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বনদপ্তরের কর্মী গুণময় রায়। প্রাতঃভ্রমণ সেরে মগরা মোড় এলাকার এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। আচমকাই তাঁর ওপর হামলা করে অরূপ চৌধুরী নামে এক ব্যক্তি। আচমকাই কুড়ুল দিয়ে তাঁকে কোপাতে শুরু করে অরূপ। গুণময় রায়ের দেহ নিথর না হওয়া পর্যন্ত কোপাতে থাকে সে। এরপর খুব কাছ দিয়ে যাচ্ছিলেন নিছু রায় নামে এক গৃহবধূ । তাঁর ওপরেও চড়াও হয় ওই উন্মত্ত যুবক।

এলোপাথাড়ি কুড়ুলের কোপ দিয়ে আঘাত করা হয়নি নিছু রায়কে। জোড়া খুন করেই এলাকা ছেড়ে চম্পট দেয় অরূপ চৌধুরী। গুরুতর আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুটি খুনের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় জনতা অভিযুক্তকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক শত্রুতা ছিল গুণময় ও অরূপের মধ্যে। তাছাড়া আততায়ী অরূপ চৌধুরী যে কিছুটা খ্যাপাটে করছিল তাও জানতে পেরেছে পুলিশ। এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত, না কোনও মানসিক অবসাদের কারণে করা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *