নীল রায়।
এযেন ভুতের মুখে রাম নাম! বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া ও পুলিশকে বোম মারার নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার সরকারী যোজনায় বাড়ির জন্য স্থানীয় তৃণমূল নেতারা টাকা চাইলে তাদের বেঁধে পেটানোর নিদান দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)। রবিবার মহম্মদবাজার ব্লক তৃণমূলের এক কর্মিসভা ও বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই দলীয় নেতাদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন অনুব্রত। তিনি বলেন, ‘‘আপনাদের নামে সরকারি যে বাড়ি এসেছে সেই বাড়ি করার জন্য যদি কোনও পঞ্চায়েত সদস্য বা তৃণমূলের কোনও কর্মী টাকা চায়, তা হলে তাকে বেঁধে পেটান।” তিনি আরও বলেন, “এটা সকলের কাছে প্রচার করে দিন, কেউ টাকা চাইলে তাকে যেন বেঁধে পেটায়!’’
অনুব্রত মুখে দলীয় নেতাদের পেটানোর নিদান প্রসঙ্গে রাজনৈতিক মহলের মত, বীরভূমের দুটি লোকসভা তৃণমূল কংগ্রেস জিতলেও, তলে তলে সংগঠনের বড় ক্ষতি হয়েছে। যা মধ্যে টের পেয়ে গিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বীরভূমের যে ১১টি বিধানসভা রয়েছে, লোকসভা ভোটে তার পাঁচটিতে এগিয়ে রয়েছে বিজেপি। এমন ফলাফলের কারণ যে নিচুতলার নেতাদের দুর্নীতি তাও ঘনিষ্ঠমহলে মেনে নিয়েছেন অনুব্রত মণ্ডল। তাই এবার দলের নিচুতলার নেতাকর্মীদের শায়েস্তা করতে বীরভূমের জনতাকেই আইন হাতে তুলে নেওয়ার পরামর্শ দিলেন এই তৃণমূল (TMC) নেতা। কিন্তু পুলিশকে বোম মারা কিংবা বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো দলীয় নেতাদের পেটানোর নির্দেশ যে আইন বিরোধী, তা ভালোই বোঝেন অনুব্রত। কিন্তু বিজেপির চাপে পাঁচটি বিধানসভায় পিছিয়ে পড়ে এমন আত্মসমালোচনার নির্দেশ দেওয়া ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news